মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৬
আজকের সর্বশেষ সবখবর

২৫ জুলাই সিলেটে এনসিপির পদযাত্রা

ডেস্ক রিপোর্ট
জুলাই ২২, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ জুলাই প্রথমবারের মতো সিলেটে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার জাতীয় নাগরিক পার্টি সিলেটে ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করেছে। এদিন বিকেল ৫ টায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।

বিষয়টি মঙ্গলবার সিলেটের এক অভিজাত রেস্তোরায় সিলেটে জুলাই পদযাত্রা কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষে এনসিপির সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পদযাত্রা নগরীর আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন।
প্রথমবারের এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পদযাত্রায় অংশ নিচ্ছেন। এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

এনসিপির সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান।

এসময় তারা জানান, “পদযাত্রাকে ঘিরে ইতোমধ্যেই সিলেটবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আন্দোলনে নতুন গতি এনে দেবে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই। পুরনো চিন্তাধারা ভেঙে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মিডিয়ার শক্তিশালী ভূমিকা ও জনসম্পৃক্ততায় ২০২৪ সালের ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে। সেই পথচলার ধারাবাহিকতায় এই পদযাত্রাও ইতিহাস গড়বে।”

নেতারা আরও জানান, “সিলেটের পদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসনকে অবহিত করা হয়েছে। নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। সবাই এগিয়ে আসুন, আমাদের সঙ্গে একাত্ম হয়ে সামনের পথে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে আমাদের পথপ্রদর্শক।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ, জেলা যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী কামরুল হাসান আরিফ, ফয়সাল আহমদ, আবু সাঈদ, আতাউর রহমান আতা, মোহাম্মদ নুরুল ইসলাম, মহানগর যুগ্ম সমন্বয়কারী, এড. মোহাম্মদ আবদুর রহমান আফজাল, মোহাম্মদ নুরুল হক, তারেক আহমদ বিলাস, প্রকৌশলী আদনান তায়্যিব, কিবরিয়া সরোয়ার, মুস্তাকিম আহমদ মুস্তাক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।