শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৭
আজকের সর্বশেষ সবখবর

হৎপিণ্ড সিলেটের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লবীব আহমদ
জানুয়ারি ১২, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন হৃৎপিণ্ড সিলেটের উদ্যোগে ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাজসুরত গ্রামে ১ম ধাপে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হৃৎপিণ্ডের সিনিয়র এডমিন শেখ পলাশ আহমেদ, শুভাকাঙ্ক্ষী তানজিল চৌধুরী প্রমুখ।

হৃৎপিণ্ড সিলেটের প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা বিগত ১০ বছর থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। এছাড়াও আমরা রক্ত ম্যানেজ করা, ঈদবস্ত্র বিতরণ, এতিমদের সাথে ইফতার করে থাকি প্রতিবছর। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনের দায়িত্বশীল এডমিন রাজিব হোসাইন বলেন, এবার শীতের তীব্রতা বেশি। তাই শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। সমাজের বিত্তবানদের উচিৎ গরীব-দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।