সোমবার , ২২ এপ্রিল ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০১
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ইন্টারনেট ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগের দিন রোববার সন্ধ্যায় নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবন ও ইন্টারনেট ব্যবসায়ী জুনায়েদ তালুকদারের মাঝে কথা-কাটাকাটি হয়েছিল।

সংঘর্ষ আহতদের নাম জানা জানা নেই।

এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া। তিনি জানান, আগের দিনের ঝগড়া নিয়ে দুই পক্ষ আজ সংঘর্ষে জড়িয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অন্যের ওপর ইটপাটকেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছুড়তে থাকে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। তাঁদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।