সোমবার , ১৬ জুন ২০২৫, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:৫৮
আজকের সর্বশেষ সবখবর

স্টোন ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ

ডেস্ক রিপোর্ট
জুন ১৬, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে টাস্কফোর্সের অভিযানে প্রায় অর্ধশতাধিক স্টোন ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার স্টোন ক্রাশারগুলোতে এই অভিযান চালানো হয়। এসময় ৩০ টি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও ২৬ টি মিটার জব্দ করা হয়।

সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ব্যবসা ও বাণিজ্য শাখা, তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা) মেরিনা দেবনাথের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তার সাথে বিভিন্ন বাহিনীর পাশাপাশি বিদ্যুৎ ও উন্নয়ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ জানান, মহাসড়কের পাশে অবৈধভাবে স্টোন ক্রাশার করে কার্যক্রম পরিচালনা করায় আজ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে। এই অবৈধ স্টোন ক্রাশারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।