শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:৪৭
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে ভবন থেকে পড়ে কোম্পানীগঞ্জের যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৮, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সৌদি আরবের রিয়াদের হারায় স্থানীয় সময় ভোর ৪ টায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

নজরুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের মুরারগাও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে ইমরান আহমদ কারিগরি কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিল। তার আচারআচরণ ও ব্যবহার অত্যন্ত অমায়িক বলে বন্ধুরা জানান।

জানা যায়, সাড়ে ৪ মাস আগে পরিবারের অভাব দূর করার জন্য সৌদি আরবে যান নজরুল ইসলাম। এর ৪ মাস যেতে না যেতেই শুক্রবার রাতে কাজ করতে গিয়ে হঠাৎ ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথা ও পায়ের মধ্যে দুটো রড ঢুকে তার মৃত্যু হয়। সকালে দেশের বাড়িতে তার মৃত্যুর খবর আসলে এক হৃদয়বিধারক দৃশ্যের সৃষ্টি হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, ভাই-বন্ধুবান্ধব সহ সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে সহমর্মিতা জানান।

নজরুলের বাবা নিজাম উদ্দিন জানান, আমার ছেলেটাকে কত আশা নিয়ে সৌদি আরব পাঠিয়েছিলাম। এমন করে এত অল্প বয়সে আমার ছেলেটা মারা যাবে, আমি ভাবতেই পারি নাই। সবাই তার জন্য দোয়া করবেন। দেশে তার লাশ আনার ব্যাপারে কথা হচ্ছে। নজরুলের বিদেশ যাওয়ার মাত্র ৪ মাস হইছে। প্রায় ৩ লাখ টাকা ঋণ করে তাকে বিদেশ পাঠাই। মাত্র একমাস কাজ করে কিছু টাকা পাঠিয়েছে। এখনো প্রায় আড়াই লাখ টাকা ঋণ রয়েছে। এমতাবস্থায় আমার ছেলেটা মারা গেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।