শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:০৩
আজকের সর্বশেষ সবখবর

সুরমা নদী থেকে লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১৮, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের সুরমা নদী থেকে শেখ সরওয়ার হোসেন (৫৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে সুরমা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত শেখ সরওয়ার হোসেন (৫৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মিরপুর এলাকার মৃত শেখ সাবের হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার মতিঝিল থানার টিএন্ডটি কলোনী এলাকায় বসবাস করে আসছেন।

জানা যায়, দুপুরে স্থানীয় লোকজন শাহজালাল ব্রিজের নিচে নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার লাশের সাথে ২ টি বাটন মোবাইল সেট পাওয়া গেছে। এতে ব্যবহৃত সীমকার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, তারা আসতেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।