বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৩
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ১৬১ বোতল বিদেশী মদ সহ আটক-৬

সিলেটের সকাল রিপোর্ট
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুর থেকে ১৬১ বোতল বিদেশী মদসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার ও বুধবার রাতে তাদের আটক করে র‌্যাব-৯।

র‌্যাব-৯ জানায়, সোমবার রাতে তাহিরপুর এলাকা থেকে ৭০ বোতল বিদেশী মদ সহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃত মো. বদরুল আলম (৪৫) তাহিরপুরের ৪ নং বড়দল উত্তরের মাহারাম গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

অপরদিকে আরেকটি অভিযানে বুধবার রাত ১২ টা ৩০ মিনিটে সুনামগঞ্জের তাহিরপুর এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে ৯১ বোতল বিদেশী মদ সহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- তাহিরপুরের বড়গোপের মো. জামাল মিয়ার ছেলে মো. শাহানুর মিয়া (২১), মো. আলিম উল্লাহর ছেলে মেরাজ আলী (২২), মো. দেলোয়ার মিয়া (২৮), জাঙ্গালহাটির মোঃ মিনহাজ উদ্দিনের ছেলে মো. লাল মিয়া (২১), মাহারাম গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. মাঈন উদ্দিন (২৬)।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, তাদেরকে আটক করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।