রবিবার , ২ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে নৌকা ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই ২, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের গোবিন্দপুরে হাওরে নৌকাডুবিতে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাইবোন। নিহতরা হলেন গোবিন্দপুর গ্রামের মাঝের বাড়ির সোহেল মিয়ার মেয়ে তন্নি (১২), তান্নি (৮) ও ছেলে রবিউল (৩)।

আজ রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের আত্মীয় মহিনুর জানান, শিশুদের বাড়ি হাওরের পাড়ে। শিশুদের বাড়ির চারপাশে পানি চলে আসায় শিশুরা একটি নৌকা করে সড়কে আসতে গিয়ে হাওরের স্রোতে নৌকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা খোঁজাখুঁজি করে প্রায় এক ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।