বুধবার , ৬ মে ২০২৬, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৭

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সিলেটের সকাল ডেস্ক ::
মে ৬, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন ঘিরে সীমান্তে অস্থিরতার আশঙ্কা না থাকলেও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এ তথ্য জানান।

সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে কোনো আশঙ্কা নেই। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আযহার প্রস্তুতিসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হটিয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি – বিজেপি।

বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অন্যদিকে পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র।

এরই মধ্যে একাধিক জায়গা থেকে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘাতের খবর পাওয়া যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।