জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ উপজেলা পর্যায়ে সিলেট সদর উপজেলায় শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে ঐতিহ্যবাহী ‘মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপ’।
উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক’ নির্বাচিত হয়েছেন মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক উডব্যাজার আবদুল খালেক।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার’ নির্বাচিত হয়েছেন মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও ক্রু কাউন্সিল ২০২২ এর সভাপতি গোলাম কিবরিয়া। এর আগেও তিনি জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছিলেন। তিনি মুরারিচাঁদ কলেজের রসায়নবিদ্যা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
