সিলেটে বিএনপি ও যুবদলের ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরের বন্দরবাজারের লালদিঘীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে বিএনপির দাবি তাদের ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত দুজন হচ্ছেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ারি থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী। তিনি জানান, আটককৃত দু’জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে, বিএনপির দাবি- শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে এমদাদ ও মুমিনসহ ৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
