শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:৩০
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-ঢাকা মহাসড়ক: ওভারটেকিংয়ে প্রাণ গেল বাসের সুপারভাইজার ও হেলপারের

সিলেটের সকাল রিপো র্ট:
জানুয়ারি ১৭, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা- সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর মাদ্রাসার পাশে শনিবার সকালে শ্যামলী ও এনা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে
দুই জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। ওভারটেক করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানীনগর উপজেলার করুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাশ (২৬)। তারা দুজনেই যথাক্রমেশ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার।
শেরপুর হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল অনুমানিক সাড়ে ৭টার দিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় কবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।