তিবিয়ান মাহবুব : সিলেট জেলা যুবলীগের নব-গঠিত কমিরিতে সহ- সম্পাদক নির্বাচিত হওয়ায় মহিউদ্দিন মহিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে নন্দিরগাঁও ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা ফুল ও সম্মাননা স্মারক দিয়ে মহি উদ্দিন মহি কে সংবর্ধিত করেন।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহাব উদ্দিন, নন্দিরগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিধান চন্দ, যুগ্ম আহবায়ক মিসবাহ আহমদ, সিলেট জেলা তাঁতী লীগের যুব ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, সদস্য মিজানুর রহমান প্রমুখ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ মাহমুদ শাহীন, খালেদ আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান আসক,সাধারণ সম্পাদক সোহেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তমিজুর রহমান, নন্দিরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কে এম শাহীন আহমদ, দবির আহমদ,যুবলীগ নেতা বিলাল উদ্দিন, সেলিম আহমদ, নিজাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেজ আহমদ, সাদিকুর রহমান তানিম, রাসেল আহমদ, রেজাউল, গোলাম হোসেন, আলামিন, পারভেজ প্রমুখ।
