বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতে প্রথম ভার্চুয়ালি সাক্ষ্য দিলেন এক চিকিৎসক

সিলেটের সকাল রিপোর্ট:
নভেম্বর ২৩, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাটে ছেলের হাতে পিতা কৃষক সোনা মিয়া হত্যা মামলায় সিলেটের আদালতে ভার্চুয়ালি প্রথম সাক্ষ্যগ্রহণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ ও বিশেষ ট্রাইব্যুনাল ৫ এর আদালতে এ সাক্ষ্যগ্রহণ গ্রহণ করা হয়। ওই আদালতের বিচারক শায়লা শারমিন ভার্চুয়ালি এ মামলার সাক্ষী ডা: নাজলী রহমানের সাক্ষ্য গ্রহণ করেন।
ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুছ ছাত্তার বিষয়টি নিশ্চিত করেন বলেন, সিলেটের গোয়াইনঘাট থানার ১৪ (১৮-০২-২০১৫/, দায়রা-৬৪০/১৫) নং হত্যা মামলার একমাত্র আসামী গোয়াইনঘাট থানার শাহপুর গ্রামের নিহত কৃষক সোনা মিয়ার ছেলে শামীম আহমদ (২৮)। বৃহস্পতিবার আসামীর উপস্থিতিতে এ হত্যা মামলার সাক্ষী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের ও লাশের ময়না তদন্তকারী ডা: নাজলী রহমান ভার্চুয়ালি (অডিও-ভিডিও) সাক্ষ্য দেন। ভার্চুয়ালি এ আদালতে গতকালই প্রথম সাক্ষ্য গ্রহণ করা হয়। বর্তমানে এ মামলার সাক্ষী ডা: নাজলী রহমান ঢাকা গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। তিনি বলেন, আসামীর পক্ষে সাক্ষ্য গ্রহণে জেরা করেন এডভোকেট আব্দুল মুকিত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৮ ফেব্রæয়ারী সকাল ৮টার দিকে বাড়ীর পূর্ব দিকে শাহপুর হাওরে বোরো ক্ষেতে পানি সেচ দিতে যান কৃষক সোনা মিয়া। ওইদিন বেলা সাড়ে ১১ টার দিকে শামীম আহমদকে বিদেশে না পাঠানো ও পারিবারিক কলহের কারণে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন পিতা-পুত্র। এক পর্যায়ে শামীম আহমদ ক্ষিপ্ত হয়ে সোনা মিয়াকে পাশ্ববর্তী খালের পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় শামীমের বড় ভাই মোঃ সরুজ মিয়া বাদী হয়ে শামীম আহমদকে একমাত্র আসামী করে সিলেটের গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে পরদিন ১৯ ফেব্রæয়ারী পুলিশ শামীম আহমদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। মামলার তদন্ত শেষে গোয়াইঘাট থানার এসআই মোঃ আব্দুল হাদি একই বছরের ১৭ মে একমাত্র শামীম আহমদকে আসামী করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র নং-১১১) দাখিল করেন এবং ২৯ সেপ্টেম্বর থেকে এ মামলার বিচারকার্য্য শুরু হয়। এ মামলার মোট সাক্ষী ২৮ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।