মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টুর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সংবর্ধনা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

দি সিলেট চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের পক্ষ থেকে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আমদানি কারক গ্রুপের অফিসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি হাজী সাহাব উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন আমদানি কারক গ্রুপের সহ-সভাপতি বশির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন চুনাপাথর ব্যবসায়ী আবুল হুসেন, সিরাজুল ইসলাম, ফয়জুল হক, ফজল আহমেদ, শাহ নেওয়াজ, আখতারুজ্জামান নোমান, নূর ইসলাম, কাওছার আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।