শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ও সুনামগঞ্জ থেকে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের সকাল রিপোর্ট
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ও সুনামগঞ্জ থেকে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আজ শুক্রবার (২৭সেপ্টেম্বর) সিলেট ও সুনামগঞ্জ জেলার পৃথকস্থান থেকে ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০টাকার গরুসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি।

বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী ১০৮ পিস, লেহেঙ্গা ১৬ পিস, স্কিন সাইন ক্রিম ৫ হাজার ৪১০ পিস, মকমলের থান কাপড় ৩৭৪ মিটার, ৮ টি গরু এবং চিনি, রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।