মঙ্গলবার , ২৪ জুন ২০২৫, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:০৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ও সুনামগঞ্জের দুটি সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশী নাগরিককে পুশ-ইন

স্টাফ রিপোর্টার
জুন ২৪, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ও সুনামগঞ্জের দুটি সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশী নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোরে তাদেরকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন মিনাটিলা বিওপি ও সুনামগঞ্জের নোয়াকোট বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।

বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে বিএসএফ-৪ ব্যাটালিয়ন কর্তৃক সিলেট সীমান্তবর্তী জৈন্তাপুর কেন্দ্রী গ্রামে ১৯ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করে বাংলাদেশে পাঠায়। পরে মিনা টিলা বিওপির টহল টিম তাদের আটক করে। এদিকে একই সময়ে সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে ৩ পরিবারের ২০ জনকে পুশ-ইন করলে বাগানবাড়ি এলাকায় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

দুই সীমান্তে আটককৃতদের মধ্যে জন ১২ পুরুষ, ১৪ জন মহিলা ও ১৩ জন শিশু রয়েছে। এদের মধ্যে ৩৮ জনের বাড়ি কুড়িগ্রাম ও একজন পাবনার বাসিন্দা।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩৯ জন নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকলে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং ইতিপূর্বে অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে গমন করেছিলো বলে জানায়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।