রবিবার , ১৫ জুন ২০২৫, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:২৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৯ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ডেস্ক রিপোর্ট
জুন ১৫, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা থেকে ৯ হাজার ১১৮ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।

আটককৃত হুছনা বেগম ওরফে রাজিয়া (৫৭) সিলেট সদর উপজেলার চাতলের মৃত আব্দুল বারীর স্ত্রী।

র‌্যাব-৯ জানায়, শনিবার দুপুরে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় বিভিন্ন যানবাহনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত সময়ে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার জন্য থামানো হয় এবং বাসে যাত্রী বেশে ড্রাইভারের পাশে বনেটের সিটে বসা ১ জন মহিলাকে সন্দেহ হলে তার দেহ তল্লাশীকালে তার কোমরে বাধা বিশেষভাবে সেলাই করা পুরাতন খয়েরী রংয়ের ওড়নার ভিতর ৪৬ টি বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটে রক্ষিত ৯ হাজার ১১৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. সনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাকে ও জব্দকৃত আলামত সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।