মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৮ কোটি ২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ৫, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৮ কোটি ২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় বিজিবি, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ২ হাজার ৯০৭ পিস ভারতীয় শাড়ী, ১ হাজার ১৬২ পিস কাশ্মীরি শাল, ৪১৩ পিস থ্রী পিস, ১২ হাজার ৪৩৫ মিটার বিভিন্ন প্রকার থান কাপড়, ১ হাজার ১৬০ মিটার ব্লেজারের থান কাপড়, ১ হাজার ৫৫৬ মিটার মকমলের সোভার কভার, ৪৪ হাজার ৭২২ পিস বিভিন্ন প্রকার ক্রিম, ১ হাজার ৬৬৯ পিস পন্ডস ফেস ওয়াশ, ৬১২ পিস জনসন বেবী লোশন, ২ লাখ ৬২ হাজার ৯৯০ পিস ব্রিকস চকলেট, ১৩ হাজার ২৬০ পিস ই-ক্যাপ ট্যাবলেট এবং অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে আট কোটি টাকার এই চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।