রবিবার , ১৩ এপ্রিল ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৭ টি মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১৩, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৭ টি মামলার আসামী আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত কয়েস গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বসবাস করে আসছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে মোট ৭টি মামলা রয়েছে। এরমধ্যে কোতোয়ালী মডেল থানায় মামলা রয়েছে ৬টি এবং দক্ষিণ সুরমা থানায় ১টি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা কয়েসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।