বুধবার , ৫ মার্চ ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৪ হাজার ৭৬০ কেজি ভারতীয় চিনি সহ আটক- ৩

ডেস্ক রিপোর্ট
মার্চ ৫, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৪ হাজার ৭৬০ কেজি ভারতীয় চিনি সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- রংপুরের মিঠাপুকুরের সাজিদুর রহমানের ছেলে মশিউর রহমান (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মৃত আলী রাজা পাটোয়ারীর ছেলে ইব্রাহিম খলিল (৩২) (কাভার্ডভ্যান চালক) ও ময়মনসিংহের হালুয়াঘাটের মৃত আব্দুল হাই এর ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩৫)(কাভার্ডভ্যান চালকের সহযোগী)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্ট সংলগ্ন ইমদাদ রেস্টুরেন্টের সামনে চেকপোস্টের মাধ্যমে একটি নীল-হলুদ রঙের কাভার্ড ভ্যান আটক করা হয়। যেখানে তল্লাশী করে ৯৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেখানে রয়েছে ৪ হাজার ৭৬০ কেজি ভারতীয় চিনি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭১ হাজার ২০০টাকা। এসময় ওই কাভার্ডভ্যান আটক করে চব্দ করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর মালামাল জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।