সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক-১

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে সিলেট নগরের সোবহানীঘাট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. জামিল (২৫) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের ফুরুক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে সিলেট নগরের সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন ফুলকলি দোকানের সামনে রাস্তার উপর থেকে মো. জামিলকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।