রবিবার , ২৩ জুন ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৪র্থ ধাপে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

ডেস্ক রিপোর্ট
জুন ২৩, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ৪র্থ ধাপে নির্বাচিত সিলেট বিভাগের ৭টি উপজেলার প্রতিনিধিরা এই শপথগ্রহণ করেন। সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ, সুনামগঞ্জ জেলার সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার নির্বাচিত প্রতিনিধিরা এই শপথ নেন।

উল্লেখ্য, গত ৫ জুন বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটে এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।