রবিবার , ১০ মে ২০২৬, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৪

সিলেটে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক ::
মে ১০, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে নগরের ধোপাদিঘীরপাড় এলাকা থেকে চোরাইপথে আনা ১৩১ বস্তায় মোট ৩হাজার ৯৩০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এসব জিরার মূল্য প্রায় ৩১ লাখ ৪৪ হাজার টাকা।

শনিবার রাতে ধোপাদিঘীরপাড়ের রেইনবো পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এর সামনে অভিযান চালিয়ে নাম্বারবিহীন একটি ড্রামট্রাকে তল্লাশী চালিয়ে এসব জিরা উদ্ধার করা হয়।

এসময় জিরা পরিবহনে ব্যবহৃত ড্রাম ট্রাকটি আটকও করা হয়। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি পুলিশ।

রোববার (১০ মে) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোঃ মনজুরুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

উক্ত ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার মামলা নং-১৪, তারিখ-০৯/০৫/২০২৬খ্রি. দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।