সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৩০৮ বস্তা ভারতীয় চিনিসহ আটক- ২

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৩০৮ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাটের মৃত শফিকুর রহমানের ছেলে মো. কবির আহমেদ (৩২) ও মো. চান মিয়ার ছেলে মো. শাকিল আহমেদ (১৯)।

পুলিশ জানায়, রোববার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্স এর সামনে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। পরে সন্দেহজনক একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকটি থামে। সেখানে তল্লাশী করে পাথরের নিচে সাদা পলিথিন দিয়ে আবৃত ভারতীয় চিনি ৩০৮ বস্তা চিনি উদ্ধার করা হয়। যার মোট ওজন ১৫ হাজার ৯২ কেজি এবং যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা। এসময় সেখানে ৩/৪ সাইজের পাথর ( ৪০ ফুট) উদ্ধার করা হয় যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৮০০ টাকা।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত মালামালের বৈধ কাগজপত্র চালক ও তার সহযোগী প্রদর্শন করতে পারেনি। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, এই মালামালের মালিক অজ্ঞাত একজন ব্যক্তি রয়েছে। আটককৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।