শুক্রবার , ১১ জুলাই ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
জুলাই ১১, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (১১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, বৃহস্পতি ও শুক্রবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় টাস্কফোর্সের অংশ হিসেবে সিলেট শহর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন গোডাউন তল্লাশী করে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি আটক করে। সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৬০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।