বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনি সহ আটক- ১

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২৪, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনি সহ ১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকার সিলেট ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে এগুলো আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা। এসময় চিনি বহনকাজে জড়িত থাকায় একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃত ট্রাকটির চালক মো. আশরাফুল ইসলাম (৪২) রাজশাহীর দামকুড়ার মো. মোসলেম উদ্দিনের ছেলে। আর জব্দকৃত মালামালের মালিক সিলেটের জৈন্তাপুরের হরিপুরের মরা মিয়া উরফে হাবিবুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৪৫)।

পুলিশ জানায়, বুধবার বিকেলে সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকার সিলেট ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোষ্ট করাকালে সিলেট শহরের দিকে আসা নম্বরবিহীন একটি ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে ট্রাকটি থামে। তখন ট্রাকটি তল্লাশী করে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২৬৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে জব্দ করা হয়। যেগুলোতে মোট ১৩ হাজার ১৮১ কেজি ভারতীয় চিনি রয়েছে এবং যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা। এসময় চিনি বহনকাজে জড়িত থাকায় ট্রাকটি জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।