মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ২০০০ কেজি ভারতীয় চিনিসহ আটক- ১

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ২০০০ কেজি ভারতীয় চিনিসহ ১জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃত তানভীর আলী (২৩) সিলেটের শাহপরান (র.) থানাধীন আটগাঁওয়ের আহাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুলস্থ সিলেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করাকালে শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে আসা ১টি ডিআই পিকআপ আটক করা হয়। যেখানে তল্লাশী করে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ ১ জনকে আটক করা হয়। প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি যার মোট ওজন ২০০০ কেজি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এসময় চিনি বহনকাজে জড়িত থাকা পিকআপ জব্দ করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।