বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিলসহ আটক-১

ডেস্ক রিপোর্ট
জুন ২৬, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।

আটককৃত ব্যক্তি মো. আবু মিয়া (৪৭) কোম্পানীগঞ্জের নতুন জীবনপুর গ্রামের (গাছগড়) মৃত সাদ আলীর ছেলে।

র‌্যাব-৯ জানায়, বুধবার মধ্যরাতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আমেরতল গ্রামের পলাতক ব্যক্তি মো. রমজান মিয়ার বসতঘরের ভিতরে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ১জনকে আটক করা হয় এবং অপর ২ জন ব্যক্তি কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। ধৃত ব্যক্তিকে পালানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরবর্তীতে তার নিজ হাতে বাহির করে দেওয়া মতে পলাতক আসামী মো. রমজান মিয়ার বসতঘরের খাটের নীচে ৪টি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়।

কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।