শুক্রবার , ২৮ মার্চ ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সরদার হেলাল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
মার্চ ২৮, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ১৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সরদার হেলালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে সিলেটের মোগলাবাজার থানা এলাকার গোটাটিকর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হেলাল মিয়া (৩৫) সুনামগঞ্জের ছাতকের মৃত হাফিজ জমির আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ডিবির একটি আভিযানিক দল সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সরদার হেলাল মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাত সরদার হেলাল মিয়ার বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় ১টি ডাকাতি, ১টি অস্ত্র মামলাসহ ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় ১টি ডাকাতি, ছাতক থানায় ৩টি ডাকাতি ও ১টি চুরি, দক্ষিণ সুনামগঞ্জ থানায় ১টি চুরি, ২টি ডাকাতি ও ১টি অস্ত্র আইনে, এসএমপির জালালাবাদ থানায় ১টি মাদক মামলা ও ১ টি অস্ত্র মামলা, দক্ষিণ সুরমা থানায় ১ টি ডাকাতি এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় ১টি ডাকাতি মামলাসহ সর্বমোট ১৫ টি মামলার তথ্য পাওয়া যায়।

বাংলাদেশ পুলিশের সিলেট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সরদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।