মঙ্গলবার , ১৯ মে ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৯, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এই তিন শিশুর বয়সই এক বছরের কম। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

মঙ্গলবার (১৯ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। অপর দুই শিশুর মৃত্যু হয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত মৃত ৪০ শিশুর মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকিরা হামের তীব্র উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের শরীরে ল্যাব-পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব-নিশ্চিত রোগী পাওয়া যায়নি। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।