মঙ্গলবার , ৫ মে ২০২৬, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫০

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::
মে ৫, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

মঙ্গলবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) এ দুই শিশুর মৃত্যু হয়।

মৃত্যু হওয়া দুজন হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রিয়ম সরকার (৫ মাস) ও সিলেটের বিশ্বনাথের ওমর (৬ মাস)।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় আরও ১ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১২৮। তার মধ্যে হবিগঞ্জে ৮ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৬৪ ও সিলেট জেলার রোগী ৪০ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ২০০টি শিশু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।