রবিবার , ২০ অক্টোবর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২০, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ইসরাঈলের হামলায় শাহাদাত বরণকারী, ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের নেতা হামাস প্রধান শহীদ ইয়াহইয়া সিনওয়ারের গায়েবানা জানাজা সিলেটে অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরের উদ্যোগে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর শিবিরের সভাপতি শরিফ মাহমুদ, সিলেট জেলা পশ্চিমের সভাপতি নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
জানাজার নামাজে সিলেটের বিভিন্নস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।