বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১০, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কানাইঘাটে হত্যা মামলার ১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার দিবাগত রাতে সিলেটে বিয়ানীবাজার থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিয়া উদ্দিন (৫৫) সিলেটের কানাইঘাট উপজেলার ডাউকেরগুলের মৃত আরব আলীর ছেলে।

র‌্যাব জানায়, বুধবার দিবাগত রাত ২ টা ১০ মিনিটে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন আদিনাবাদ তাজখানী এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার কানাইঘাট থানার এফআইআর নং-৭/৫৪, তারিখ- ১১ মার্চ ২০২৫ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/ ১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে হত্যা মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামী জিয়া উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।