মঙ্গলবার , ২৪ জুন ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সাড়ে ৩ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

স্টাফ রিপোর্টার
জুন ২৪, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সাড়ে ৩ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার তামাবিল-সিলেট মহাসড়কের জৈন্তাপুরের হরিপুর নামক স্থান থেকে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর ২৭ বীর এর হরিপুর আর্মি ক্যাম্প এর সাথে তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর নামক স্থানে যৌথ অপারেশন পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে। আটককৃত এ সকল ভারতীয় কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে উপরে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সাথে যৌথ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।