সোমবার , ১০ মার্চ ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সাংবাদিকদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট
মার্চ ১০, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে অবস্থানরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার সিলেটের জিন্দাবাজারস্থ রিচমন্ড হোটেলে ছাত্রশিবিরের সিলেট মহানগরের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. নুরুল ইসলাম বাবুল।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। গত জুলাই বিপ্লবে সাংবাদিকদের ভুমিকা ছিলো সম্মুখ যোদ্ধার মত। তিনি বলেন, সাংবাদিকরা তুলে ধরবেন, ছাত্রশিবির ভুল করলে ছাত্রশিবিরের বিপক্ষেও লিখবেন। তিনি সাংবাদিকদের দেশ গড়ায় ভূমিকা রাখার আহবান জানান

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈনউদ্দীন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ সহ প্রেসক্লাবগুলোর নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ।

সাংবাদিক নেতারা ছাত্রশিবিরের উক্ত আয়োজনের প্রশংসা করে বলেন, দীর্ঘ জুলুম ও ফ্যাসিবাদের নির্যাতন পেরিয়ে ছাত্রশিবিরের সুশৃঙ্খল আয়োজন আমাদের মুগ্ধ করেছে। আরও বলেন, গত ১৫ বছর ছাত্রশিবির মিডিয়ার মাধ্যেমে সবচেয়ে বেশি মিথ্যাচারের শিকার হয়েছে। নেতৃবৃন্দ ছাত্রশিবিরের কাছে আরো বেশি গঠনমূলক কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।