সোমবার , ১৫ জুলাই ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের মিছিল

ডেস্ক রিপোর্ট
জুলাই ১৫, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিহত করতে সিলেটে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।সোমবার দুপুরে নগরের টিলাগড় এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের নেতৃত্বে বাঁশের লাঠি হাতে নিয়ে মিছিল শুরু করেন নেতা-কর্মীরা। পরে মিছিল নিয়ে নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এমসি কলেজ ও সরকারি কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয় মিছিলটি।

এর আগে রোববার রাতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিহত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি। সেই হিসেবে আজ তাঁরা এমসি কলেজ ও সরকারি কলেজ ক্যাম্পাসে লাঠি নিয়ে মহড়া দেন।

জানা যায়, সোমবার বেলা দুইটার দিকে টিলাগড় এলাকায় এমসি কলেজ থেকে বাঁশের লাঠি হাতে মিছিল শুরু করেন নেতা-কর্মীরা। মিছিলটি সরকারি কলেজের সামনে যাওয়ার আগে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। পরে ক্যাম্পাস থেকে বেরিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের নেতৃত্বে টিলাগড় মোড় পর্যন্ত মিছিল করেন নেতা-কর্মীরা। এ সময় এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলোয়ার হোসেন রাহী, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগর ও জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা নগরের রিকাবীবাজার, চৌহাট্টা, আম্বরখানা এলাকায় পৃথক মিছিল করেন।

ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাই নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘এই মুহূর্তে খবর এল, রাজাকারেরা পালিয়ে গেল’ এমন স্লোগান দেন।

এর আগে রোববার রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সিলেট বৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।