শনিবার , ৬ জানুয়ারি ২০২৪, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে যে কেন্দ্রে ভোট দেবেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটের সকাল রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভোট দিবেন সিলেট-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

তিনি রোববার (৭জানুয়ারি) সকাল আটটায় জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকাম পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদের বিপরীতে লড়বেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন (কামরান) ও তৃণমূল বিএনপি’র প্রার্থী মো. আবুল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।