মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে যাত্রীবিহীন বিয়ের গাড়ি ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে, চালক আহত

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় যাত্রীবিহীন বিয়ের গাড়ি ট্রেনের ধাক্কায় ছিটকে ধানক্ষেতে পড়েছে। এতে করে প্রাইভেটকারটি খালি থাকায় একমাত্র চালক প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের শাহমালুম (র.) মাজার সংলগ্ন রাজনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুশিয়ারা ব্রিজ পার হওয়ার পর হর্ন বাজায়। এমন সময় লেভেল ক্রসিং পারাপারকালে স্টার্ট বন্ধ হয়ে আটকে পড়ে বর আনতে যাওয়া ফুল দিয়ে সাজানো প্রাইভেটকারটি। চালক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না। অন্যদিকে ট্রেন চালক হর্ন দিয়েও ব্রেক করতে না পেরে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে ছিটকে প্রায় ৩০ ফুট দূরে গাড়লি বিলের ধান ক্ষেতে পড়ে। এতে গাড়ির চালক আহত হয়েছেন।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি সুস্থ থাকলেও বুকে আঘাতপ্রাপ্ত হওয়ায় পরিবারের লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন, বিয়ের গাড়ি সাজানো অবস্থায় বরের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি অন্তত ৩০ ফুট দূরে ধান ক্ষেতে গিয়ে পড়ে। এতে চালক সামান্য আহত হয়েছেন। প্রাইভেটকারে চালক ছাড়া কোনো যাত্রী ছিলেন না। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। গাড়ি গাড়ির মালিক নিয়ে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।