সোমবার , ২৫ মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভারী বর্ষণের আভাস, ১২ ঘণ্টায় রেকর্ড ৬৫.২ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক ::
মে ২৫, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২৫ মে) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সিলেটে বৃষ্টির প্রবণতা বেশ বেড়েছে। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় সিলেটে ৬৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে গত ২৪ ঘণ্টা ২৪ মে সকাল ৬টা – ২৫ মে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৭.২ মিলিমিটার।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৯টায় সিলেটের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা সন্ধ্যা <৬টায় সামান্য কমে দাঁড়িয়েছে ৯৪ শতাংশে।

মঙ্গলবার (২৬ মে) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।