রবিবার , ১৮ মে ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভারতীয় চোরাচালানী মালামাল সহ আটক-১

ডেস্ক রিপোর্ট
মে ১৮, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে পৃথক অভিযানে ভারতীয় ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। রোববার জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

বিজিবি জানায়, রোববার সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার লোহারমহল বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেগুড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন আসামীসহ ৯ হাজার ৮০০ পিস ভারতীয় ইয়াবা, ১ টি সিএনজি, ১ টি মোবাইল ফোন সীমসহ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৬০ হাজার ৩০০ টাকা।

এছাড়া শনি ও রোববার জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় Nemus pediatri Bath Gel ৫০০ পিস, Clincy-N-Gel ৫০০ পিস, সিগারেট ২৫০০ প্যাকেট, পাতার বিড়ি ৭ হাজার ২৯ প্যাকেট এবং চিনি ২ হাজার ৫০০ কেজি আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৭৬ হাজার ৪৪০ টাকা।
আটককৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজারমূল্য ৬৪ লাখ ৩৬ হাজার ৭৪০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।