শনিবার , ১১ মে ২০২৪, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চিনি সহ ২ জন আটক

সিলেটের সকাল রিপোর্ট
মে ১১, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চিনি সহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় একটি ট্রাকজব্দ করা হয়। শনিবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে নগরের চৌহাট্টা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুছেল আহমেদ (২৪) ও মো. রবিউল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, শুক্রবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরের চৌহাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ বস্তা ভারতীয় তৈরি চিনি যার বাজারমূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা ও একটি ট্রাক জব্দ করে। এসময় এগুলোর সাথে থাকা দুজনকে আটক করা হয়।

সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।