বুধবার , ১৬ এপ্রিল ২০২৫, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৬, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে তুষার আহমদ চৌধুরী (২০) নামে এক যুবককে খুন করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট নগরের শাহী ঈদগাস্থ দলদলি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সন্দেহজনক ‍দুজনকে আটক করেছে।

তুষার আহমদ চৌধুরী সিলেট নগরের রায়নগর এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে।

আটককৃতরা হলেন- নগরের এয়ারপোর্ট থানার হাজারিবাগ এলাকার মৃত সমছু মিয়ার ছেলে মো. জাবেদ (২২) ও ইলাশকান্দি এলাকার মৃত হেলাল আহমদের ছেলে মো. তানভীর আহমদ (২৫)।

পুলিশ জানায়, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিলো। পূর্বের এই বিরোধের জের ধরে মঙ্গলবার সংঘর্ষে জড়ায় তারা। এসময় অপরপক্ষের ছুরিকাঘাতে তুষারের মৃত্যু হয়। পরে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ প্রেরণ করে। পরে খুনের ঘটনায় পুলিশ রাতেই জাবেদ আহমদ নামে একজনকে নগরের আম্বরখানা বড় বাজারের একটি বাসা থেকে আটক করা হয়। পরে আরেকজনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি তদন্ত আব্দুল বাসিত সরকার আজকের পত্রিকাকে জানান, তারা ৭/৮ জন ওইখানে ছিল। পরে কোন একটা ব্যাপার নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে সেখানে ছুরিকাঘাতে তুষার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। আমরা যতটুকু জানতে পারছি মাদক নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। তদন্ত শেষে হলেই সবকিছু জানা যাবে। পুলিশ বাকিদের আটকে জন্য অভিযান চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।