সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মী গ্রেফতার

সিলেটের সকাল রিপোর্ট :
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে দুইটার দিকে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫) ও শাহ তাহমিদ আহমদ (৩৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এসব ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়েছে। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি হিসেবে চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০২৩, ২০২১ ও ২০১৮ সালে করা পৃথক তিনটি মামলার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।