শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন সাইন ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, এনগেজ বডি স্প্রে, কমলা, চিনি, গরু, মহিষ, পান এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য- ১ কোটি ৪৯ লাখ ৭২ হাজার ৩৪০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।