শুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে-তামাবিল মহাসড়ক দূর্ঘটনায় নিহত-3

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-তামাবিল মহাসড়কে ধামড়ী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার দূর্ঘটনায় স্বীকার হয়। এই ঘটনায় তিনজন নিহত, ১জন গুরুত্বর আহত হয়েছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ২০ ডিসেম্বর শুক্রবার লালশাপলা বিল জৈন্তাপুর হতে সিলেটে ফেরার প্রাক্কালে সকাল ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কে ধামড়ী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২১৩-৩৮৫৪) বিদ্যুতের খাম্বার সাথে দূর্ঘটনায় কবলিত হয়। ঘটনাস্থলে প্রাইভেট কারটি দূমড়ে-মুছড়ে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলে ২জন নিহত হন এবং ২জনকে গুরুত্বার আহতবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিতিৎসাধিন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে নিহত দুইজন হলেন সুনামগঞ্জ জেলার ছাতক তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০), এই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১)। এবং চিকিৎসাধিন অবস্থায় হাফিজুর রহমান (২০) আরও একজন মৃত্যু বরণ করেন। অপর আহত ১জনের নাম পরিচয় জানাযায়নি।

সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপরদুইজনকে স্থানীয় জনতার সহযোগিতায় উদ্ধার মেডিকেল প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ১জনের মৃত্যু হয়েছে। এঘটনায় তিনজন নিহত হয়েছেন। দূর্ঘটনার কারন অনুসন্থান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।