সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্ত:নগর উপবন এক্সপ্রেসের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সিলেট-এর উপ-পরিচালক মনিরুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের বগিতে আগুন দেবার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। রাত ১০টায় ৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার ফাইটাররা আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে, এতে তেমন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
