বুধবার , ১৮ জুন ২০২৫, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:২০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছিনতাইকৃত পিকআপ উদ্ধার, ৩২ বস্তা চিনি ও নগদ অর্থসহ আটক-২

ডেস্ক রিপোর্ট
জুন ১৮, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ছিনতাইকৃত পিকআপ উদ্ধার, ৩২ বস্তা চিনি ও নগদ অর্থসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃত হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মৃত হামিদ মিয়ার ছেলে জামিল আহমেদ (৩০ ও এয়ারপোর্ট থানার জালাল উদ্দিনের ছেলে মো. রনি (২৪)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাটস্থ মেসার্স আরাফাত ট্রেডার্স থেকে ৩২ বস্তা ফ্রেশ চিনি (যার বাজারমূল্য ১ লাখ ৬১ হাজার ৬০০ টাকা) ক্রয় করে একটি পিকআপ (রেজিঃ সিলেট মেট্রো-ন-১১-১১৪৮) যোগে কর্মচারী রয়েল চন্দ্র সরকার (২৭) ও চালক আলী হোসেন (২৫) পণ্য পরিবহনের উদ্দেশ্যে রওনা দেন।
সন্ধ্যায় চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি কালো রঙের প্রাইভেটকারে থাকা চারজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপ থামিয়ে ড্রাইভার ও কর্মচারীকে জোরপূর্বক নামিয়ে দেয়। তাদের কাছ থেকে মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ ২৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং চিনি বোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে তারা পুলিশে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে নগরের চৌকিদেখী ৮৯/২ নম্বর বাসার বাউন্ডারির ভিতর থেকে ছিনতাইকৃত ৩২ বস্তা চিনি, পিকআপ ভ্যান ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুইজন ছিনতাইকারীকে আটক করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।