শনিবার , ১০ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
মে ১০, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ঘুড়ি ওড়াতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে নাহিয়ান হোসেন (১২) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট নগরের যতরপুর এলাকার নিজ বাসার ছাদে এ ঘটনা ঘটে। শনিবার সকাল ১০ টায় নগরের মিরাবাজার জামেয়ায় তার নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।

নাহিয়ান যতরপুরের (নবপুষ্প -১২৩) নং বাসার বাসিন্দা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের ছোট ছেলে। সে সিলেটের স্কলার্সহোম স্কুলের শিবগঞ্জ শাখার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, শুক্রবার বিকেলে পাড়ার ছেলেদের সঙ্গে ৬ তলা ভবনের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে নাহিয়ান ছাদ থেকে নিচে পড়ে যায়। এ সময় স্বজন ও প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী সিলেট ইবনে সিনা হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, এই ঘটনার বিষয়ে শুনেছি। তারা কোনো অভিযোগ দায়ের করেন নি। আজ লাশ দাফন করা হয়েছে শুনেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।