মঙ্গলবার , ২৬ মে ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কখন, কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক ::
মে ২৬, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবছর সিলেট জেলা ও মহানগর এলাকায় মোট ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। সিলেটে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।

সকাল ৮টায় সিলেট নগরীর প্রধান ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। নামাজে ইমামতি করবেন ঐ মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ: এই মাজারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। তবে আবহাওয়া প্রতিকূল হলে দ্বিতীয় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

কালেক্টরেট মসজিদ : নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬টায়। জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।

শাহপরান (র.) মাজার মসজিদ: শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ: আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। উল্লেখ্য, এ জামাতে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।

কুদরত উল্লাহ জামে মসজিদ: প্রতিবছরের ন্যায় এবারও বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, ইমামতি করবেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।